শেষ ভালো যার সব ভালো তার l
"শেষ ভালো যার সব ভালো তার
"وإنما الأعمال بالخواتيم তীরে এসে যখন তাঁর তরী ডোবার মত অবস্থা, তখন যেন হাদীসের এই খাদেমের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লেগে গেল!
نضَّر الله امرأً سَمِع مقالتي فوَعَاها وحَفِظها وبَلَّغها، فرُبَّ حامل فِقْه إلى مَن هو أفقه منه، ثلاث لا يغلُّ عليهنَّ قلبُ مسلم: إخلاصُ العمل لله، ومناصحة أئمة المسلمين، ولزوم جماعتهم؛ فإنَّ الدَّعْوة تُحيط من ورائهم.
নাদ্দারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি... ।
''যে ব্যক্তি আমার বক্তব্য শুনেছে, অতঃপর তার প্রচার করেছে, আল্লাহ তাকে হাস্যোজ্জ্বল ও সতেজ করুন......) "
(মুসনাদে আহমাদ : ২১০৮০, সহীহ)
.
একদম শেষ মুহূর্তে সঠিকতম কাজটি করে গেলেন। বিতর্কিত পুত্রের বহিষ্কার মেনে নিলেন। বার্ধক্যজনিত কারণে নিজেও সরে গেলেন দায়িত্ব থেকে। জীবনের সব পাওয়াকে পূর্ণতা দিলেন তিনি। যেনবা সব অপূর্ণতা ও সীমাবদ্ধতাকে উৎরে গেলেন। ভাবতে পারেন তিনি দুদিন আগে চলে গেলে কেমন হত? বলবেন, পরিস্থিতি। আমি বলব, আল্লাহর তাওফিক।
.
নিচের হাদিসটি পড়ে আবেগ ধরে রাখা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 'আল্লাহ তা'আলা যদি কোনো বান্দার কল্যাণ চান, তখন সে বান্দাকে ‘আসাল’ দান করেন!
সাহাবায়ে কেরাম বললেন : আসাল কী? তিনি বললেন, আল্লাহ তা'আলা বান্দাকে বিশেষ একটি ভালো কাজ করার তাওফিক দেন এবং এই আমলের ওপর তার মৃত্যু ঘটান।' (মুসনাদে আহমাদ : ১৭৩৩০)।
এই "আসাল"এর তাওফিক কতজনের নসীবে জোটে!
আল্লাহ তাঁকে ক্ষমাকরে ফিরদাউস দান করুন।।
- আলী হাসান তায়্যীব (অনেক দুয়া ভাই)

0 Comments:
Post a Comment